মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
২০ হাজার টন পেঁয়াজ রফতানি করবে ভারত
আগামী মার্চ পর্যন্ত বাংলাদেশে ২০ হাজার টন পেঁয়াজ রফতানি করবে ভারত। তবে করোনা মহামারীর কারণে নৌপথে আনতে হবে চেন্নাই থেকে- এমনটাই জানিয়েছেন নতুন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
আর তিস্তাসহ অভিন্ন নদীর পানি সমস্যা সমাধানে চলতি বছরই যৌথ নদী কমিশনের বৈঠক হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। দীর্ঘদিন বন্ধ থাকা ঢাকা দিল্লি বিশেষ বিমান পরিবহন চলতি মাসেই চালু হচ্ছে বলেও জানান তিনি। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। বৈঠক শেষে তারা সাংবাদিকদের এসব তথ্য জানান।
গত বছরের মতো এবারও সেপ্টেম্বরে পূর্বঘোষণা ছাড়া পেঁয়াজ রফতানি বন্ধ করে ভারত। বিষয়টি ভালোভাবে নেয়নি বাংলাদেশ। সম্প্রতি আবার ভারত রফতানি চালু করলেও তা শুধু চেন্নাই বন্দর দিয়ে।
এর কারণ ব্যাখ্যা করে হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, শিপমেন্ট একটা বড় ইস্যু। করোনার কারণে আমাদের অনেক স্থলবন্দর এখনও পুরোপুরি চালু হয়নি। তাই চেন্নাই সমুদ্র বন্দর দিয়ে এ পেঁয়াজ নিতে হবে। কারণ পেঁয়াজ ওই এলাকার। আমরা দুই জাতের ২০ হাজার টন পেঁয়াজ রফতানির সিদ্ধান্ত নিয়েছি।
বৈঠকে বহুল আলোচিত তিস্তার পানিবণ্টন প্রসঙ্গে আলোচনা হয়। দুই দেশের পানি সচিব দ্রুতই বৈঠকে বসবেন এ ইস্যুতে। এক দশক বন্ধ থাকা যৌথ নদী কমিশনের বৈঠকের দিনক্ষণও প্রায় চূড়ান্ত।
করোনার কারণে ৭-৮ মাস বন্ধ ভারতের সঙ্গে বিমান যোগাযোগ। সেটি চালুর সিদ্ধান্ত হয়েছে আগেই। এবার বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে ভারত যেতে ইচ্ছুকদের জন্যও সুবিধা বাড়াচ্ছে দেশটি।
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
ভুটানের সাকতেং অরণ্যের ওপরেও এবার চীনের দাবি, দিল্লিকে আরও চাপে ফেলাই লক্ষ্য?
থিম্পুতে ভারতের সাবেক রাষ্ট্রদূত ইন্দর পাল খোসলা বলছিলেন, আমার মতে চীন এখন পুরোপুরি একটা সম্প্রসারণবাদী দেশের মতো আচরণ করছে।
দিল্লিতে টাইমস অব ইন্ডিয়ার ডিপ্লোম্যাটিক এডিটর ইন্দ্রাণী বাগচীর কাছে জানতে চেয়েছিলাম, এই অভয়ারণ্যের স্ট্র্যাটেজিক গুরুত্ব কোথায় যে চীন এটি কব্জা করতে চাইছে?
বস্তুত ভারতের প্রভাব বলয় থেকে ভুটানকে যতটা সম্ভব বিচ্ছিন্ন করার চেষ্টা চীনের দীর্ঘদিনের।
বুধবার, ২ অক্টোবর, ২০১৯
উন্নয়ন ধ্বংসের উইপোকা দমনে কঠোর প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী রাজধানীর একটি হোটেলে আজ বুধবার দেশের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট বঙ্গবন্ধু-১-এর মাধ্যমে দেশীয় সব টেলিভিশন চ্যানেলের বাণিজ্যিক ট্রান্সমিশনের উদ্বোধনকালে এ কথা বলেন।
সোমবার, ২০ মে, ২০১৯
স্বাস্থ্য থেকে তথ্যে প্রতিমন্ত্রী মুরাদ হাসান
সোমবার, ১ এপ্রিল, ২০১৯
গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের আলোর মিছিল
রবিবার, ৩১ মার্চ, ২০১৯
গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ
প্রবীণ সাংসদ আব্দুল কুদ্দুসকে ছাত্র পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন
গণহত্যার স্বীকৃতি এখন সময়ের দাবি: হানিফ
ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর
‘আমাদের স্বাধীনতাকে কেড়ে নেয়া হয়েছে’
‘আওয়ামী লীগের শেকড় মাটি ও মানুষের সঙ্গে গাঁথা’
প্রধানমন্ত্রী দৃঢ় কন্ঠে বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ এবং ইনশাল্লাহ জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলবো।’
আওয়ামী লীগের সম্মেলন চলতি বছরের শেষে
প্রতিহিংসার রাজনীতি নেই বলেই মানুষ আওয়ামী লীগে যোগ দিচ্ছে: তোফায়েল
এ সময় তোফায়েল আহমেদ আরো বলেন, ‘ভোলায় নদী ভাঙন বন্ধ হয়েছে। ভোলায় প্রচুর প্রকৃতিক গ্যাস রয়েছে। সে গ্যাসের উপর ভিত্তি করে অনেক কলকারখানা গড়ে উঠবে। ভোলা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা। আমি যতদিন বাঁচবো ততদিন ভোলার উন্নয়নে কাজ করে যাবো।’সোমবার দুপুরে সাবেক বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য তোফায়েল আহমেদ এমপি এসব কথা বলেন। এ সময় তিনি ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের পঞ্চম দিনের মতো তৃণমূল পর্যায়ে কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।ভোলা সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারেফ হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ অন্য নেতৃবৃন্দ।
বাংলাদেশের সকল গ্রাম হবে ডিজিটাল গ্রাম : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
মোস্তাফা জব্বার বলেন, আগামীতে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হবে মানব সম্পদ। সেই সম্পদ গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। আমাদের অতীতের সময়ের মধ্যে গত ১০ বছরে আমরা ডিজিটাল যুগে এসে পৌছেছি। এই দেশের অমিত সম্ভাবনাময় যুব শক্তি তথ্য প্রযুক্তি খাতকে ব্যবহার করে দেশকে উন্নত বাংলাদেশের পর্যায়ে নিয়ে যাবে। ষাট এর দশকে এই উপমহাদেশের মধ্যে সিংড়ার হুলহুলিয়া গ্রামের কম্পিউটার প্রোগ্রামার হানিফ উদ্দিন মিয়ার হাত ধরে এই দেশে কম্পিউটারের প্রচলন ঘটে। পরবর্ত্তীতে ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে বাংলাদেশ আইটিএল এর সদস্য পদ লাভ করে এবং বেতবুনিয়াতে স্থাপিত হয় ভূ-উপগ্রহ কেন্দ্র। বঙ্গবন্ধুর দেখানো পথে আজকের বাংলাদেশ ডিজিটাল যুগে প্রবেশ করেছে।সিংড়া থানার সার্ধশত বর্ষ উদযাপন উপলক্ষ্যে শনিবার বিকেলে সিংড়া কোর্ট মাঠে শোভাযাত্রা উত্তর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের দ্রুত সুস্থ হচ্ছেন, খুলে দেওয়া হবে কৃত্রিম শ্বাসযন্ত্র
বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বড়াইগ্রাম উপজেলা ও বনপাড়া শহর আওয়ামী লীগ এ জনসভার





